রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- দীর্ঘ আট মাস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর পহেলা আগস্ট ট্রেন চালুর প্রথম দিনে ট্রেনে কাটা পড়ে নিহার আলী ওরফে মেহের আলী (৬৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
(১ আগস্ট) মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিহার আলী রাজধানীর যাত্রাবাড়ী গেন্ডারিয়া এলাকার মৃত তোফাজ্জল হোসেন সরদারের ছেলে। তিনি ফতুল্লার নন্দলালপুর মেডিকেল গলিতে সপরিবারে একটি বাসায় ভাড়া থেকে ব্যাটারিচালিত মিশুক চালাতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে মেহের আলী নামের একজনের মত্যু হয়েছে। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
পদ্মা রেলসংযোগ প্রকল্পের কাজের স্বার্থে গতবছরের ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। এরপর দীর্ঘ প্রায় ৮ মাস পর মঙ্গলবার সকাল থেকে ঢাকা