সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সহ গ্রেফতার ২

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-৩।

(১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো মূলহোতা ফতুল্লা থানার ভোলাইল শান্তিনগর এলাকার মো. ইসরাফিল মিয়ার ছেলে মো. মোস্তফা কামাল (৩৮) ও তার সহযোগী বগুড়া জেলার শিবগঞ্জ থানার কুড়াহার মন্ডলপাড়া গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. সোহেল রানা (১৮)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে এ চক্রটির বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD