বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া 

ফতুল্লায় শাহীন কোল্ড স্টোরেজে ৬ লাখ পিস ডিম মজুদ, ভোক্তা অধিদপ্তরের অভিযান

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় দাপায় রহমত উল্লাহ কোল্ড স্টোরেজ, ধর্মগঞ্জে শাহীন এন্ড ব্রাদার্স ও আদর্শ কোল্ড স্টোরেজে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

(৬ ডিসেম্বর) বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার  এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন, অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুল জব্বার মন্ডল, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারী বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের একটি টিম।

এসময় শাহীন এন্ড ব্রাদার্স নামে কোল্ড স্টোরেজের ভেতর ৫ লাখ ৯১ হাজার পিস ডিম মজুদের চিত্র দেখতে পায় তারা। পরে ডিমের মালিক তাজুল ইসলা্ম ও মাসুদুর রহমান মাসুদকে বুধবারের মধ্যে ডিমগুলো কোল্ড স্টোরেজ থেকে বের করে বাজারজাত করার  নির্দেশ দেয়া হয়।

না হলে বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিজ দায়িত্বে ডিমগুলো জব্দ করে বাজারে সরবরাহ করবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস জানান, সরকার ডিমের আমদানির অনুমতি দেয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুদ করা শুরু করে দিয়েছে এমন প্রমান পাওয়া যাচ্ছে। এদের উদ্দেশ্য হচ্ছে আবার ডিমের বাজারে অস্তিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা।

তাদের এ অপচেষ্টা প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। সারা দেশে কেউ  ডিম মজুদ করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ব্যবস্থা নেবে। অসাধু ডিম ব্যবসীয়দের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD