সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন হাজী আবুল হোসেন

সংবাদ নারায়ণগঞ্জ:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান,মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাউছার আহমেদ পলাশের পক্ষ থেকে সকল ট্রাকচালক ভাইদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান,মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি হাজী আবুল হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় হাজী আবু হোসেন বলেন, ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সব মানুষকে আবদ্ধ করে। পবিত্র এই উৎসবের মাহেন্দ্রক্ষণে বিশ্বনাথ-ওসমানীনগর ও নারায়ণগঞ্জবাসী সহ দেশ ও সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর ঈদুল ফিতর সুখের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতরের শিক্ষা থেকে মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সকল নেতৃবৃন্দদেরকে একযোগে কাজ করতে হবে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে এজন্য সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।

সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক এবং সকলের দোয়া কামনা করেন হাজী আবুল হোসেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD