মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে পিংকী আক্তারকে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির এর স্বাক্ষরিত পিংকী আক্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।
এদিকে জেলা প্রশাসক অফিস এবং নিয়োগপত্র সূত্রে জানা গেছে, চেয়ারম্যান কিংবা প্রশাসক না থাকায় দীর্ঘ দিন ধরে বক্তাবলী ইউনিয়ন পরিষদে সকল নাগরিক সেবার কার্যক্রম থমকে ছিল। পরিষদের কার্যক্রম স্বাভাবিক অব্যাহত রাখার সার্থে এবং বিদ্যমান আইনগত ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ পিংকী আক্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়।
পিংকী আক্তার বলেন, “পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং আমাকে প্রশাসনিক ক্ষমতার অর্পণ করা হয়েছে তার সম্মান বজায় রেখে সকল মেম্বারদের সাথে জনগণের সেবা দেয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জেলা প্রশাসক স্যারসহ সদর উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে আমার অর্পিত দায়িত্ব পালন করে যাবো। আর যেন জনগন নগরিক সেবা থেকে বঞ্চিত না হয়।”
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বক্তাবলী ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক স্যার প্যানেল চেয়ারম্যান-৩ পিংকী আক্তারকে আক্তারকে নিয়োগ দেয়ার বিষয় চিঠি হাতে পেয়েছি। পিংকী আক্তারকে পরিষদের প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।”