বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ

নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ শহরে ভোরবেলা বিদেশী পিস্তল ও মাদকসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে শহরের দুই নম্বর রেলগেইট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও হেরোইন এবং জব্দ করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল।

গ্রেপ্তারকৃতরা হলো এমদাদুল হক (২৭) ও জিহাদ(২৪)।

পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন যাবত ভোরবেলা তারা শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল যোগে অস্ত্রের মুখে জিম্মি করে মানুষের সর্বস্ব লুটে নেয় এবং মাদক ব্যবসা চালিয়ে আসছে।

তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, হেরোইন ও জব্দ করা হয় মোটরসাইকেল। থানায় তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD