বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বাড়িওয়ালার থাপ্পড়-লাথিতে ভাড়াটিয়ার মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জঃ- ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাড়িওয়ালার থাপ্পড়-লাথিতে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে।(১২ নভেম্বর) বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মেহেদী হাসান ওই এলাকার ফজল মিয়ার ছেলে। তিনি মুরগির ব্যবসা করতেন।

সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বাড়িওয়ালা মাসুদ রানার সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয় মেহেদী হাসানের। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাকে চর-ধাপ্পড় দিয়ে মাটিতে ফেলে লাথি দিতে থাকেন বাড়িওয়ালা। এতে মেহেদী অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এ ঘটনায় মৃত মেহেদী হাসানের পরিবার অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD