শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সিরাজগঞ্জে চার জঙ্গির আত্মসমর্পণ

সারাদেশ সংবাদঃ- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। সেখান থেকে চারজন বেরিয়ে এসে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণ করা চারজনের মধ্যে একজনের নাম কিরণ। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব। সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, আমরা ওই বাড়িটি অভিযান চালাচ্ছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরও টিম কাজ করছে। ঢাকা থেকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এসেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD