শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সাইনবোর্ডে সালাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সংবাদ নারায়ণগঞ্জঃ- কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

(১৩ ডিসেম্বর) রবিবার সন্ধায় ফতুল্লার সাইনবোর্ড এলাকায় ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেনের আয়োজনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মানিক চাঁন, অর্থ সম্পাদক মাখন চঁন্দ সরকার। ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক  মোঃ হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি পায়েল ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মুজাফ্ফর, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি গোলাম মোস্তফা, ১,২,৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এস, এম লিটন, সাইনবোর্ড ইউনিট আওয়ামীলীগের সভাপতি রাজ্জাক ব্যাপারী, সাধারন সম্পাদক রাজ্জাক ফকির, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ নেতা, ১নং যুবলীগ নেতা সেলিম সরকার, ফতুল্লা থানা  যুবলীগ নেতা মতিউর রহমান মাতবর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD