রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় কাপড়ের মার্কেটে আগুন

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ঘেঁষে গড়ে উঠা কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ছোট-বড় প্রায় ২০-২৫টি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তার স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।

(৩ মার্চ) বুধবার ভোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শহরের মন্ডলপাড়া ও ফতুল্লা বিসিকের  ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতুল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন সোহেলের মালিকানাধীন কাপড়ের মার্কেটের একেবারে পেছনের দোকান থেকে ভোর সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কাপড়ের দোকানসহ পনির, সোহাগও জাতীয় পার্টি নেতা কাজী হোসেনের মার্কেটের দোকানগুলোতে। ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা থানার এসআই পোদ্দার জানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৩ জন দোকান মালিকের নাম তিনি জানতে পেরেছেন। পুড়ে যাওয়া অধিকাংশ দোকানই কাপড়ের ছিলো।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্বাস জানান, তার দোকানের ভেতর প্রায় ১০ লাখ টাকার  মালামাল ছিল সব পুড়ে গেছে।

আরেক দোকান মালিক সাহাবুদ্দিন জানান, সামনে রমজান এবং ঈদ। সেই টার্গেটেই মালামাল মজুত করেছিলেন। তার দোকান এবং গোডাউনে মিলে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার কাপড় ছিলো।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, পৌনে সাতটার দিকে ফতুল্লায় কাপড়ের দোকানে আগুন লাগার খবর শুনে সেখানে পৌঁছায় মন্ডলপাড়া ও ফতুল্লা বিসিকের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। কর্মীরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত হয়েছে কীভাবে হয়েছে তা নিশ্চিত করে না বলতে পারলেও তিনি ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD