শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী

সংবাদ নারায়ণগঞ্জঃ- করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (৪ মার্চ) বৃহস্পতিবার বিকেলে এ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। এসময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।

adsস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সকালে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেন শেখ রেহানা।

গত ২৭ জানুয়ারি দেশে বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। সেদিন এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স প্রথম ভ্যাকসিন নেন।

ভ্যাকসিনের গণপ্রয়োগ শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। তারপর থেকে এ পর্যন্ত ৩৫ লাখ ৮১ হাজারেরও বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD