বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

খাজা মঈনুদ্দিন(রঃ)ওরশ উপলক্ষে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সংবাদ নারায়ণগঞ্জঃ- বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন(বি-১৭০০) এর উদ্যোগে সুলতানুল হিন্দ গরীবের নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ)এর বার্ষিক ওরশ উপলক্ষে ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার(১৩ মার্চ) রাত ১০ টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের বিআইডব্লিউটিসি কার্যালয়ের জামে মসজিদ প্রাঙ্গনে এ উপলক্ষে ওয়াজ মাহফিলে মঈনুদ্দিন চিস্তির জীবনী সম্পর্কে বয়ান করা হয়।

পরে রাত ১২টা ১ মিনিটে বিআইডিব্লিউটিসির উন্নয়নসহ সংস্থার সকল প্রয়াত কর্মকর্তা ও তাদের আত্নীয়স্বজনের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বি আই ডব্লিউ টি সি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ মহসিন ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে নূরানী বয়ান করেন নবীগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মোদাচ্ছের আলহাজ্ব হযরত মাওলানা বদরুল আলম আল-কাদরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলাধীন জাহাঙ্গীর নগর জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হারুন অর রশীদ আল-কাদরী। এতে সভাপতিত্ব করেন ।

আরো উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ বি আই ডব্লিউ টি সি জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা রফিকুল ইসলামসহ বি আই ডব্লিউ টি সি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সারা বাংলাদেশ আঞ্চলিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরিশেষে উপস্থিত মুসল্লীসহ সারাদেশে বিআইডব্লিউটিসির সকল কার্যালয়ে নেওয়াজ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD