বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

মাস্ক পরিধান না করায় ১১০জনকে জরিমানা

সংবাদ নারায়ণগঞ্জঃ- করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।(২৪ মার্চ) বুধবার জেলার বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাস্ক পরিধান না করা ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করাসহ ১১০জন মাস্ক পরিধান না করার অপরাধে মোট ২১ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিহিত সচেতন ব্যক্তিদের রজনীগন্ধ্যা ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বুধবার জেলার শিবু মার্কেট, জালকুড়ি, চাষাড়া মোড়, মদনপুর, দ্বিগু বাজারসহ শহরের বিভিন্ন স্থানের গণপরিবহন, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার এবং বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ হলেন, মোহাম্মদ তারেক হাওলাদার, আব্দুল জব্বার, মাহমুদা মাসুম, আজিজুর রহমান, আসমা সুলতানা নাসরিন, হাসান বিন মোহাম্মদ আলী, কামরুল হাসান মারুফ, মাহমুদা জাহান এবং মেহেদী হাসান ফারুক।
Orion

অভিযান সম্পর্কে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্যও করা হচ্ছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD