রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

ফতুল্লায় মাদক সম্রাট হান্ড্রেড বাবুর ক্যাশিয়ার পুলিশের জালে

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লার রেলষ্টেশনের মাদক সম্রাট হান্ড্রেড বাবুর ক্যাশিয়ার শুভ (২৮)কে ৬০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(২৯ জানুয়ারী) বিকালে ফতুল্লা রেলষ্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শুভ দাপা ইদ্রাকপুর এলাকার অলু মিয়ার ছেলে। হান্ড্রেড বাবুর বিরুদ্ধে ১ ডজন মামলা রয়েছে। সে দাপা ইদ্রাকপুর ব্যাক কলোনী এলাকার সোরহাব মিয়ার ছেলে। বোমা লিপু ক্রসফায়ারে নিহত হওয়ার পর ফতুল্লা রেলষ্টেশন এলাকায় হান্ড্রেড বাবুর নিয়ন্ত্রনে নিয়ে নেয়। তার এক ডজন মাদক বেচাকেনার সেলসম্যান রয়েছে।

ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিক্তিতে মাদক বেচার সময় শুভকে আটক করা হয়। এসময় হন্ড্রেড বাবুসহ অন্য সেলসম্যানরা দৌড়ে পালিয়ে যায়। শুভ বাবুর ক্যাশিয়ার হিসেবে নিয়োজিত আছে।

সে প্রতিদিন মাদক ও মাদক বেচাকেনার টাকা হান্ড্রেড বাবুর কাছে লেনদেন করে থাকে বলে প্রাথমিক ভাবে স্বীকার ও করেছে। এব্যাপারে ফতুল্লঅ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD