রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় আরো পাঁচজনের মরদেহ উদ্ধার, মোট ৩৬ জনের মরদেহ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় আরো পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠে মরদেহগুলো। পরে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, এ নিয়ে এ ঘটনায় মোট ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

 

এরআগে রোববার রাতে লঞ্চডুবির ঘটনায় পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন সোমবার সকালে এক শিশু ও দুপুরে উদ্ধারকৃত লঞ্চের ভেতর থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। একইদিন রাতে দুই শিশুসহ আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

 

 

 

বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের দেয়া তথ্যমতে, সোমবার পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার সকালে আরো পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD