শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

একদিনে করোনায় সর্বোচ্চ ৭৪ মৃত্যুর রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ৭৪ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৫২১ জনে।  (৮ এপ্রিল) বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৫৪ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে। গত একদিনে মোট শনাক্তের হার ২০.৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন। সুস্থতার হার ৮৪.৮২ শতাংশ।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, একদিনে করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন ৪৮ পুরুষ ও ২৬ নারী রয়েছেন। মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

এর আগে বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ৬৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট ৯ হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছিল। আর ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬২৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়, যা একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ ছিল। এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

 

 

 

 

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। তার ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD