বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়া

সংবাদ নারায়ণগঞ্জঃ- বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কোভিড-১৯ আক্রান্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।

বিকালে একটি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ”দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। ‘’

 

তার টেস্ট রিপোর্ট পজিটিভ, অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এখন তিনি তার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে এর মধ্যেই চিকিৎসা শুরু হয়েছে। তার কোন টেমপারেচার নেই, তিনি স্টেবল আছেন, ভালো আছেন, অন্য কোন উপসর্গ তার নেই।

 

তিনি জানান, শনিবার খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল, রবিবার তার ফলাফলে পজিটিভ হওয়ার তথ্য জানা গেছে।

 

 

 

”চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যদি প্রয়োজন হয়, তাহলে ফারদার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই তিনি তার ব্যক্তিগত চিকিৎসকদের তত্বাবধানে আছেন, তিনি ভালো আছেন।”

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD