বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ডিএনডি পাম্প হাউজের ছাদ ধসে নিহত ১, আহত ৬

সংবা নারায়ণগঞ্জঃ- সিদ্ধিরগঞ্জে ডিএনডি পাম্প হাউজের নির্মাণাধীন ছাদ ধসে আশরাফুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো ৬ জন আহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় শনিবার দুপুরে হাউজের গেটের ছাদ ঢালাই দেয়ার সময় হঠাৎ ধসে পড়ে। আহতরা হলেন- মিরন, জহির, বাদশা মিয়া, এনামুল, হাবিবুর রহমান হাবিব ও আব্দুল মোতালেব।

Mir cement

নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

 

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। আহত শ্রমিকরা সিদ্ধিরগঞ্জের সুগন্ধা হাসপাতালসহ আশপাশের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

 

 

সুগন্ধা হাসপাতালের ম্যানেজার আব্দুল জলিল জানান, তিনজন শ্রমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আব্দুল মোতালেব নামে একজন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

নাম প্রকাশ না করার শর্তে প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানায়, এ ব্যাপারে কোনো দায়িত্ব অবহেলা আছে কি না বা কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছি।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD