শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় ৫০০ গ্রাম গাজাঁসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- শহরের জামতলা থেকে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব প্রতিবেদক শহরের জামতলা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

Mir cement

(২৬এপ্রিল) সোমবার দিবাগত মধ্যরাতে ফতুল্লা থানার জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের কে গ্রেফতার করা হয়।এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৫০০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার শিয়াচর তক্কার মাঠ এলাকার তারা মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহিম মিয়ার পুত্র মোঃ রায়হান ডালি(৩০), একই এলাকার মৃত নিজাম উদ্দিনের পুত্র বিল্লাল হোসেন বাবু(৩২) ও তল্লা আজমেরী বাগের মালেক সাহেবের বাড়ীর ভাড়াটিয়া ফজলু মিয়ার পুত্র হারুন মিয়া(৪৮)।

 

জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) এস,আই আল- মামুন সঙ্গীয় ফোর্স সহ জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বলে রায়হান ঢালি,বিলাল হোসেন বাবু ও হারুন মিয়া কে গ্রেফতার করে।

 

 

এ সময় তাদের নিকট থেকে ৫০০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে জানা যায়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD