বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইঃ গ্রেফতার ৪

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় চারজনকে হাতেনাতে ধরেছে আসল ডিবি পুলিশ। এ সময় ছিনতাই করা একটি মোটরসাইকেল ও ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। (৫ মে) বুধবার দুপুরে জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- রূপগঞ্জের দুলাল ভূঁইয়ার ছেলে মো. সজীব ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জের আক্কাস আলীর ছেলে মো. রোমান, একই এলাকার ইয়াসিনের ছেলে মো. জাহিদ ও নূর উদ্দিনের ছেলে আল-আমিন। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া থেকে তাদের আটক করা হয়।

 

তিনি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা শামসুল হক মিজি মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার বন্ধুর বাসায় বেড়াতে আসেন। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে ওই চার যুবক তাকে আটকে রেখে একটি মোটরসাইকেল, ২১ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে জেলা ডিবি পুলিশের একটি দল। ওই ঘটনায় ভুক্তভোগী শামসুল হক মিজি আটককৃত চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD