মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ফতুল্লায় ৮ জুয়াড়ি গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।এ সময় তাদের নিকট থেকে এক বান্ডিল তাস ও নগদ চার হাজার আটশত টাকা উদ্বার করা হয়।

বিজ্ঞাপন

শনিবার(৮ মে) রাতে তাদের কে শারজাহন রোলিং মিলস এলাকার আক্কাস আলীর বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।তবে এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় মূল হোতা আলাউদ্দিন।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা শারজাহান রোলিং মিলস এলাকার মৃত আক্কাস আলীর পুত্র সুমন(৪০),শরীয়তপুর জেলার ডামুড্যা থানার ইসলামপুরের তিলই গ্রামের ইকবাল হোসেনেট পুত্র রাসেল(৩০),শারজাহান রোলিং মিলস এলাকার মৃত আক্কাস আলীর পুত্র মোহন(৩২),

ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকার তুহিনের ভাড়াটিয়া মৃত জয়েনউদ্দিনের পুত্র খালেদ মোল্লা,দাপা ইদ্রাকপুরেরর সেলিমের ভাড়াটিয়া মৃত কাশেমের পুত্র মাসুম(৩০),একই এলাকার নুরুল ইসলামের ভাড়াটিয়া মোজাম্মেলের পুত্র মানিক(৪৫),একই এলাকার লিজার ভাড়াটিয়া আমির উদ্দিনের পুত্র খায়রুল(৩০) ও একই এলাকা ফারুকের ভাড়াটিয়া হাবিবুর রহমানের পুত্র নুরু(৩০)।

থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লা থানার এস,আই হুমায়ুন(১) সঙ্গীয় ফোর্স সহ মৃত আক্কাস আলীর বাড়ীতে অভিযান চালিয়ে জুয়া খেলারতবস্থায় সুমন,মোহন,মাসুৃম, রাসেল,খালেদ,খায়রুল,নুরু ও মানিক কে আটক করে।

 

সময় তাদের নিকট থেকে জুয়া খেলার এক বান্ডিল তাস ও নগদ ৪ হাজার ৮ শত টাকা উদ্বার করে পুলিশ। ফতুল্লা থানার এস,আই হুমায়ুন(১) জানান,গ্রেফতারকৃত মোহন ও সুমন নিজ বাড়ীতে দীর্ঘদিন ধরে এই জুয়ার চলে আসছিলো।ইতিপূর্বে ও পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে সেখানে।

গ্রেফতারকৃতদের জুয়া আইনে মামলা রুজু হয়েছে।তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD