মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

রূপগঞ্জে ইট দিয়ে মাথা থেঁতলে যুবলীগকর্মীকে হত্যা, চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকাশ্যে সোলাইমান নামে এক যুবককে ইট দিয়ে মাথা থেতলে ও কুপিয়ে হত্যায় মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

(২জুন) বুধবার সকালে নিহত সোলাইমানের ছোট ভাই রাজীব মিয়া মামলাটি করেছেন। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- গর্ন্ধবপুরের আব্দুল মান্নানের ছেলে শাহবাজ, জয়নালের ছেলে ফজলুল হক ও মাছিমপুরের ছানু মিয়ার ছেলে আক্তার হোসেন।

 

জানা গেছে, সোলেইমান মুড়াপাড়া ইউনিয়নের নাসিংগল এলাকায় নিজের মাছের খামারে কাজ করছিলেন। ওই সময় চেয়ারম্যান আলমাছের লোকজন তাকে ব্যবসায়িক চুক্তি করার জন্য গন্ধর্বপুর নামাপাড়ায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে শত শত লোকের সামনে তারা সোলাইমানকে কুড়াল দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে হত্যা করে। ওই ঘটনায় নিহতের ভাই রাজিব মিয়া মামলা করলে পুলিশ এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করে।

 

পুলিশ জানিয়েছে, যুবলীগ নেতা শওকত ও ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রুবেলসহ আরো ছয়জনকে হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে সোলাইমান হত্যা মামলার প্রধান আসামি তোফায়েল আহমেদ আলমাছ।

 

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সোলাইমান হত্যা মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD