শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

ফতুল্লায় ২৫০ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী দুলু গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- বিপুল পরিমান বিয়ারসহ দুলু (২৪) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।(১ জুন) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে ফতুল্লা থানার মুসলিমনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তার নিকট থেকে ২৫০ ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত দুলু গাইবান্ধা জেলার সাগহাটা থানার কচুয়া গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র ও ফতুল্লা থানার মুসলিম নগরের বাদলের ভাড়াটিয়া।

 

ফতুল্লা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ- পরিদর্শক কৃঞ্চ পোদ্দার সঙ্গীয় ফোর্স সহ মুসলিম নগরের বাদলের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুলু কে আটক করে। পরে তার দেখানো মতে তার ঘরের খাটের নিচে লুকায়িত ১০ টি কার্টনে থাকা ২৫০ ক্যান বিয়ার উদ্ধার করে।

 

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, গ্রেফতারকৃত দুলু দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ তাকে বিয়ার সহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD