বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় প্রতারনা মামলায় পিতা- পুত্র গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার আলীগঞ্জে জাল জালিয়াতি, প্রতারনা ও অর্থ আত্মসাতের মামলায় ফতুল্লা আলীগঞ্জর ব্রিক
ফিল্ড ও সিএনজি পাম্প ব্যবসায়ী পিতা-পুত্র কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার আলীগঞ্জের মৃত রহিমুদ্দিনের পুত্র ব্রিক ফিল্ড ও সিএনজি পাম্প ব্যবসায়ী হাজী সাহাবুদ্দিন (৭৫) ও তার পুত্র তালহা(৩৫)।

শনিবার(১৯ জুন) দুপুরে তাদের আলীগঞ্জস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায় আবুল হাসনাত নামক এক ব্যক্তি বাদী হয়ে জাল- জালিয়াতি,প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে হাজী সাহাবুদ্দিন ও তার পুত্র তালহার বিরুদ্ধে আদালত কে লিখিত ভাবে অবগত করে।আদালত বাদীর লিখিত অভিযোগটি আমলে নিয়ে তা ফতুল্লা মডেল থানা কে মামলা হিসেবে গ্রহন করার নির্দেশ প্রদান সহ আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।আদালতের নির্দেশে তা মামলা হিসেবে গ্রহন করে শনিবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জস্থ হাজী সাহাবুদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে পিতা- পুত্রকে গ্রেফতার করা হয়।তাদেরকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD