রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

ফতুল্লায় রাজমিস্ত্রি হত্যার অভিযোগে আরো দুইজন গ্রেফতার

ফতুল্লায় রাজমিস্ত্রী রুবেল হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আরো দুজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

(২৯ জুন) মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার দেওভোগ  মাদ্রাসার মৃত ইউসুফ মিয়ার পুত্র মনির হোসেন(৪০) ও জামতলার ফজলুল হকের পুত্র শাহতাজ(৩৩)।

এর আগে সোমবার রাতে ও মঙ্গলবার দিনভর ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একই হত্যা মামলার এজাহারনামীয় ছয় আসামী সম্রাট, সেলিম,আলী, রাকিব ওরফে টাইগার  শিমুলও  বিজয় কে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, নিহত রুবেল তার পরিচিত রনিকে সাথে নিয়ে সেমবার সন্ধ্যায় জামতলাস্থ ভাড়া বাসা থেকে ঘুরতে বের হয়।রাত দশটার দিকে ইসদাইর বাজারস্থ জয়যাত্রা ক্লাবের সামনে পৌছামাত্র ক্লাব ও মাদক ব্যবসার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের সংঘর্ষের  মধ্যে পরে  নিহত হয় রাজমিস্ত্রী পথচারী রুবেল।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে  মঙ্গলবার (২৯ জুন) ফতুল্লা মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এস আই শামীম জানায়, হত্যা মামলার এজাহারনামীয়  ছয়জন এবং জড়িত থাকার সন্দেহে  দুইজন সহ মোট আটজন কে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD