শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

মঞ্চ ভেঙে মাটিতে আল্লামা শফী, ভাঙা মঞ্চেই আলোচনা সভা

সংবাদ নারায়ণগঞ্জঃ- কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবীতে নারায়ণগঞ্জে মহাসম্মেলনের মঞ্চের পেছনের অংশ ভেঙ্গে পড়ে গেছে। (১ ফেব্রুয়ারী ২০২০) শনিবার কেন্দ্রীয় ঈদগাঁহে সম্মেলন চলাকালে বিকেল সাড়ে ৪টায় হঠাৎ করেই মঞ্চের পেছনের অংশ ভেঙ্গে যায়। ওই সময়ে সেখানে হুড়োহুড়ি শুরু হয়। তবে অক্ষত রয়েছেন প্রধান অতিথি হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফি সহ অন্যরা।

এর আগে সকাল থেকেই সমাবেশের কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই হাজার হাজার মুসল্লিদের ঢল নামে। যোহর নামাজের পর থেকে মুসল্লিদের ঢল হাজার পেরিয়ে লাখে গিয়ে দাঁড়ায় যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

বিকেল ৪টায় মঞ্চে উপস্থিত হন আল্লামা শফি। বিকেল সাড়ে ৪টায় ওই ময়দানেই আছরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনুষ্ঠানের কার্যক্রম শুরু মাত্র মঞ্চের পেছনের অংশ ভেঙ্গে পড়ে। একই সময়ে মঞ্চের নিচের বাশ খুলে গেলে মঞ্চ নিচে নেমে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD