বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় প্রেমিকের হাতে ধর্ষণের ‌‌শিকার প্রেমিকা

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় প্রেমিকের সঙ্গে ঘুরতে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গার্মেন্টস কর্মী (২০)।

(২ জুলাই) শুক্রবার দিবাগত রাতে অভিযুক্ত প্রেমিক মিরাজকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মিরাজ ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের সরদার বাড়ী বৌ বাজারস্থ জয়নাল মিয়ার ভাড়াটিয়া ও ভোলা জেলার চর ফ্যাশনের আব্দুল্লাপুরের মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ জানান, ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মীর সঙ্গে চার মাস আগে ফতুল্লার দাপার বুড়িগঙ্গাপাড় নদীর পূর্ব পাশের ওয়াকওয়েতে হাটতে গিয়ে মিরাজের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে গত এক মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতেন।
অন্যদিনের মতো শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তারা দাপা বালুরঘাট এলাকায় ঘুরতে যান।

এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর পাড়ে চলাচলের রাস্তার পাশে মিরাজ তরুণীকে ধর্ষণ করেন। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ দেন। রাতেই মিরাজকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযুক্ত মিরাজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD