মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

সাংবাদিক খাইরুলের মৃত্যুতে না.গঞ্জ সি‌টি প্রেসক্লাবের শোক প্রকাশ

(সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সদস্য ও দৈ‌নিক স্ব‌দেশ প্রতি‌দিন এর সি‌দ্ধিরগঞ্জ প্রতি‌নি‌ধি সাংবাদিক খাইরুল হাসান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

৭ই জুলাই সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনের পাঠানো এক বিবৃতিতে এ শোক জানানো হয়। সেই সঙ্গে বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারকে এ বেদনা কাটিয়ে উঠতে মহান আল্লাহ তাআলার কাছেৎপ্রার্থনা জ্ঞাপন করেছেন।

এদিকে সংগঠনটির সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত চেয়ে সকলের দোয়া কামনা করছেন নারায়ণগঞ্জ
সিটি প্রেসক্লাব এর সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু। তাছাড়া দাফন কার্য সম্পন্ন ক‌রে সকল সদস‌্যদের নি‌য়ে বিকাল ৪ টায় শহরের
চাষাড়ায় অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে তার রুহের
মাগ‌ফিরাত কামনা ক‌রে দোয়া করা হ‌য়ে‌ছে।
প্রসঙ্গত, ৭ই জুলাই বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ বহু গুনগাহী রেখে গেছেন। খাইরুল হাসান দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক সকাল প্রতিদিন ডট কম এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সে আদমজী হাই স্কুলের ৯৭ ব্যাচের ছাত্র ছিল। মরহুম খায়রুল হাসান পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা সুলতানা কামাল মোড় এলাকায় ভাড়ায় বসবাস করতো। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয়।

এরপর জানাযা শেষে আদমজী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে সাংবাদিক খাইরুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD