সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কঠোর লকডাউন ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করে প্রজ্ঞাপন জারি

সংবাদ নারায়ণগঞ্জ:- আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর লকডাউন শর্তসাপেক্ষে আটদিন শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে চলমান কঠোর লকডাউন ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত শিথিল করার কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কঠোর বিধিনিষেধ শিথিলের পর আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফের কঠোর লকডাউন কার্যকর হবে।

এর আগে, গতকাল সোমবার তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কঠোর লকডাউন শিথিলের বিষয়ে জানানো হয়েছিল।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। এক দফা বাড়িয়ে আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত সেই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD