শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ

নৌযান শ্রমিক ও শ্রমজীবীসহ সর্বস্তরের জনগনকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন আনিছ মাস্টার

সংবাদ নারায়ণগঞ্জঃ- পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের নৌযান শ্রমিক – কর্মচারী, কর্মকর্তা, শ্রমজীবীসহ সর্বস্তরের জনগনকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনিছ মাস্টার   ।

প্রাণঘাতী করোনা নামের এক অদৃশ্য শক্তিকে পরাজিত করার খুশির সাথে ঈদুল আযহার খুশির বার্তা দেশের সর্বস্তরে ছড়িয়ে পড়বে এই কামনায়  ট্রলার বাল্কহেড শ্রমিক- সহ মেহনতি ও শ্রমজীবী সহ সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা।

আনিছ মাস্টার বলেন, এখানে জনবসতি এতই ঘন যে করোনার ঝুঁকি নিয়েই শ্রমিকরা কাজ করে চলেছে। এমনিতেই করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত হচ্ছে শ্রমিক-শ্রমজীবীসহ হাজারো মানুষ। নৌযান শ্রমিকরা এর ব্যতিক্রম নয়, তাই সামাজিক দুরুত্বকে গুরুত্ব ও স্বাস্থবিধি মেনে চলার সাথে যার যার ঘরে অবস্থান করার পরামর্শ দেন তিনি।

প্রাণঘাতী করোনা নিরোধক যোদ্ধা হিসেবে সামনের সারিতে থেকে ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা স্বরূপ বিভিন্ন সহযোগীতা নিয়ে দাঁড়িয়েছেন শ্রমিক মেহনতি মানুষের খোজ খবর নিতে বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ সহ পাশে থাকছেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের মহামারীর সময়ে অনেক নৌযান শ্রমিক ছাঁটাই করা হয়েছে এটা দুঃখজনক ঘটনা, ঈদের ছুটির শেষে কোন শ্রমিক ছাঁটাই না করার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানান।

এসময় তিনি, সকলের কাছে দোয়া চেয়েছেন এবং নৌযান শ্রমিক-শ্রমজীবীসহ সর্বস্তরের জনগনকে করোনামুক্ত পৃথিবীর প্রত্যাশায় সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD