বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জবাসীকে শরিফুল হকের ঈদুল আযহার শুভেচ্ছা

সংবাদ নারায়ণগঞ্জ:- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ বাসি শহিদুল্লাহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক।

ঈদের শুভেচ্ছায় তিনি  মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

আবু মোঃ শরিফুল হক এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে উঠেছে।

তিনি বলেন, ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল আযহায় সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।

শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, করোনা ভাইরাস মহামারীর সব অন্ধকার কাটিয়ে ঈদুল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। করোনা ভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য

নির্দেশিকাগুলো যথাযথ ভাবে অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ জানিয়ে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরিফুল হক সু-স্বাস্থ্য, মঙ্গল ও কল্যাণ কামনা করেছেন। সকলে ‘ভাল থাকুন, সুরক্ষিত থাকুন। ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD