মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

ফতুল্লায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ আহত

সংবাদ নারায়ণগঞ্জ:-  ফতুল্লায় এএসআই দিপাংকর কুমার পাড়ইকে ছুরিকাঘাত করে পালানোর সময় নাজমুল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

(৪ আগস্ট) বুধবার রাতে ফতুল্লার বক্তাবলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পেটে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সময় নাজমুলের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা এবং ছুরি জব্দ করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, বক্তাবলী পুলিশ ফাঁড়ির এএসআই দিপাংকর কুমার সঙ্গীয় ফোর্সসহ নাজমুলকে আটক করে। এ সময় নাজমুল সুইচ গিয়ার ছুরি দিয়ে দিপাংকর কুমারের পেটে আঘাত করে। এরপর আবার ছুরিকাঘাতের চেষ্টা করলে সেটি দিপাংকর হাত দিয়ে ঠেকাতে গেলে মারাত্মক জখম হয়। এসময় নাজমুল দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় ২৫০ ইয়াবা ও একটি সুইচ গিয়ারসহ তাকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD