রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

ফতুল্লায় অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(১১ আগস্ট) দুপুরে ফতুল্লা থানার পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। এসময় হাজী আব্দুর রহমান (৬০) নামক এক ব্যক্তির নিকট থেকে নিয়ে যাওয়া ৫০ হাজার টাকা উদ্বার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মহুরীপট্রি মিজানের বাড়ীর ভাড়াটিয়া মোঃ ইয়াসিনের পুত্র মোঃ লিটন(৩২),ফতুল্লা থানার নন্দলালপুরের আনোয়ার হোসেনের ভাড়াটিয়া মৃত এসহাক মিজির পুত্র মোঃ ইমাম হোসেন( ৩১), শরিয়তপুর জেলার জাজিরা থানার গফুর মোল্লাকান্দির মৃত আবুল কাশেমের পুত্র নাসির উদ্দিন(৪২), বরিশাল জেলার উজিরপুর থানার জুগির কান্দির মৃত ছমের উদ্দিনের পুত্র মোঃ সিদ্দিক(৬০) ও ফতুল্লা থানার ধর্মগঞ্জ ঢালি পাড়ার শাওন গাজীর ভাড়াটিয়া আবুল হাসেমের পুত্র রেজওয়ান(৩০)।

থানা পুলিশ জানায়, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভাটি বলাকির মৃত হযর আলীর পুত্র হাজী আব্দুর রহিম বুধবার দুপুর ২ টার দিকে নারায়নগঞ্জ থেকে আনন্দ বাসে চড়ে কেরানীগঞ্জের জাজিরা আসার পথে পঞ্চবটি বোরাক পরিবহন বাস কাউন্টারের সামনে পৌছামাত্র গ্রেফতারকৃত আসামী লিটন ও ইমাম হোসেন কৌশলে পিঠে বমি করার ভাব দেখিয়ে তা আবসর পরিস্কার করার চেষ্টায় লিপ্ত থেকে তার নাকে মুখে তাহাদের সাথে থাকা চেতনা নাশক দ্রব্য শুখাইলে কিছুটা অচেতন হয়ে পরে।

এ সুযোগে গ্রেফতারকৃতরা তার সাথে থাকা ৫০ হাজার টাকা নিয়ে নেয় এবং তাকে পঞ্চবটী বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে সটকে পরার চেস্টা করে। এসময় তিনি ডাক- চিৎকার করলে স্থানীয় পথাচারীর সহায়তায় পাশেই থাকা থানা পুলিশের একটি দল প্রথমে লিটন ও ইমাম হোসেন কে আটক করে।এ সময় আটককৃতদের নিকট থেকে ৫০ হাজার উদ্ধার করে পুলিশ।পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক নাসির উদ্দিন,সিদ্দিক ও রেজওয়ান কে গ্রেফতার করে। এ ঘটনায় হাজী আব্দুর রহিম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে আসামী করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,মামলার বাদী কেরানীগঞ্জের জাজিরা থেকে ইট কেনার জন্য আনন্দ বাসে চড়ে আসছিলো।পথিমধ্যে যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্যরা বমি করার ভান করে আবার তা পরিস্কার করার ছলে তার নাকে মুখে চেতনা নাশক দ্রব্য শোকায় এতে করে সে কিছুটা অসুস্থতাবোধ করকে পঞ্চবটী বাসস্ট্যান্ডে তাকে নামিয়ে পকেটে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাবার সময় তিনি ডাক- চিৎকার করলে স্থানীয় পথচারীদের সহায়তায় থানা পুলিশের তাদের কে আটক করে এবং নিয়ে যাওয়া ৫০ হাজার টাকা উদ্বার করে।চক্রটির পালিয়ে যাওয়া অপর সদস্যদের গ্রেফতার অভিযান অব্যহ্যত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD