রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

স্বপ্নের মেট্রোরেল প্রথমবারের মতো ঘুরে এলো উত্তরা থেকে মিরপুর

সংবাদ নারায়ণগঞ্জ:- প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে এসে মিরপুরে ভায়াডাক্টের ওপর চলেছে স্বপ্নের মেট্রোরেল। জানা গেছে, পরীক্ষামূলক চলাচলের আগে প্রস্তুতির প্রয়োজনীয় অংশ হিসেবে এ রুটে মেট্রোরেল চালিয়ে দেখা হয়েছে।

(২৭ আগস্ট) শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়ির ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত আসে ট্রেনটি। এরমধ্যে চারটি স্টেশনকে ঘিরে পরীক্ষামূলক যাত্রা যাচাই করা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ট্রেনটি আগামী রোববার আবার পরিচালনা করা হবে। তবে ঠিক কোন পর্যন্ত ট্রেনটি পরিচালনা করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখন মেট্রোরেলের লাইনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এসব পরীক্ষার ভিত্তিতে কতটুকু লাইনে ট্রেন পরিচালনা করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত রোববার সকালে নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD