শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় ঝুট ও পলিথিনের কয়েকটি গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটে রোববার (২৯ আগস্ট) রাতে।

তবে আগুনে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও সেখানে থাকা বিপুল পরিমাণ ঝুট ও পলিথিন পুড়ে গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মণ্ডলপাড়ার ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার কায়েমপুর এলাকার জেলা কারাগারের দক্ষিণে রুবেল ও সোহেলের পলিথিনের গোডাউন এবং মনু মিয়া, কালু মিয়া, জনিসহ ৫-৬ জনের ঝুটের গুদামঘর রয়েছে। রাত সাড়ে ৯টায় হঠাৎ তাদের কোনো এক ঘর থেকে আগুনের সূত্রপাত। এসব ঘর বাঁশের বেড়া ও টিন দিয়ে তৈরি। সেই সঙ্গে ভেতরে ঝুট পলিথিন থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD