মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

ডাকাত দলের ১৮ সদস্য গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জে একদিনে ডাকাত দলে ১৮ সদস্যকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

(১ সেপ্টেম্বর) বুধবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- পটুয়াখালী জেলার নয়াবাঙ্গগুনি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে তানজিদ হোসেন (২১), বরিশাল জেলার কাজিরহাট উপজেলার কাদিরাবাদ গ্রামের স্বপন শেখের ছেলে সজল (২০), আন্ধার মানিক এলাকার ছামসুল হক খলিফার ছেলে সোহাগ হোসেন (২৩), মুলাদি উপজেলার আলিমাবাদ এলাকার শওকত হোসেনের ছেলে মিরাজ হোসেন (২৮), শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার মোল্লাবাজার প্যাদাকান্দি গ্রামের মৃত নুর হোসেন খানের ছেলে সোহরাব খান (২৮), পটুয়াখালি জেলার বাউফল উপজেলার কাশিপুর গ্রামের মো. রফিক ফকিরের ছেলে বাবলু (১৯), বরগুনা উপজেলার খাজুরতলা গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল (২৫)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, সৌদি প্রবাসী সাইফুল ইসলামের বাবা সুরুজ আলী সাতজনকে আসামি করে মামলা করেছিলেন। পরে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রাব)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার র‌্যাব তাদের ফতুল্লা থানায় হস্তান্তর করে।

গ্রেফতাররা হলেন- ফতুল্লা মডেল থানার নয়ামাটি এলাকার স্বাধীন ওরফে জয় (২৫), নন্দলালপুরের সুজন (২৭), একই এলাকার জোনায়েদ হোসেন (২৭), পাপ্পু মিয়া (২৩), মো. রানা (২৮), শাহিন চৌধুরী (২২), নকিবুল ইসলাম অনি (২৫), হাসান (২৫), আরিফুল ইসলাম (২০), ফজলে রাব্বি (২১) ও নাঈম হোসেন নিলয় (২০)।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে ফতুল্লার নন্দলালপুর মেডিকেল রোডের একটি বাড়ির দোতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সংঘবদ্ধ হয়ে ডাকতির পাশাপাশি চাঁদবাজি, ছিনতাই, অস্ত্রের মহড়াসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD