মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ফতুল্লায় ৮ জুয়াড়ি গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার মাসদাইরে জুয়া খেলারতবস্থায় নগদ টকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ আট জুয়াড়ি কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মাসদাইর তালা ফ্যাক্টরী মোড় এলাকার মৃতঃ কালু মামুনের পুত্র সাদেকুল(৩৫),লালমনির হাট জেলার আদিতমারী থানার চন্ডিমারীর ইমদাদুলের পু্ত্র আনারুল(৩৫),চাপাইনবয়াবগঞ্জ জেলার সদর থানার নারায়নপুরের আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ রুহুল আমীন(৪০),ফতুল্লা থানার মাসদাইর তালা ফ্যাক্টরীর মৃত ইদ্রিস মোল্লার পুত্র খলিল মিয়া (৫০),ময়মনসিং জেলার গফরগাওঁ থানার চুন বিরই গ্রামের লোকমান শেখের পুত্র মোঃরমজান(৩৫),রাজ বাড়ী জেলার সদর থানার লক্ষিনারায়নপুরের মৃত সুলতানের পুত্র আব্দুর রাজ্জাক (৪২),সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার চরদৌলতদিয়ার জয়নাল শেখের পুত্র আলমগীর (৩৫) ও মাসদাইর তালা ফ্যাক্টরীর মোড়ের আনসার আলীর পুত্র আবু বক্কর সিদ্দিক(৪৫)।

বুধবার(১৫ সেপ্টেম্বর) রাতে তাদেরকে ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরী মোড়স্থ শফি খন্দকারের রিক্সার গ্যারেজ থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে পুলিশ জুয়া খেলার সরঞ্জাম(এক বান্ডিল তাস) ও নগদ ৬ হাজার ৪ শত টাকা উদ্বার করে।
থানা পুলিশ জানায়,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে ফতুল্লা থানার মাসদাইর তালা ফ্যাক্টরী মোড়স্থ শফি খন্দকারের রিক্সার গ্যারেজে জুয়া খেলে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স সহ শফি খন্দকারের রিক্সার গ্যারেজে অভিযান পরিচালনা করে জুয়া খেলারতবস্থায় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ সাদেকুল,আনারুল,রুহুল আমীন,খলিল,রমজান,রাজ্জাক,আলমগীর,আবু বক্কর সিদ্দিক কে আটক করে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD