মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শ্রমজীবী মানুষের কল্যাণে ও অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত শ্রমিকদের প্রাণের সংগঠন জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের নির্দেশনায় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
(১২ অক্টোবর) বিকেলে আলীগঞ্জ লেবার হলের সামনে থেকে বর্ণাঢ্য এই র্যালীটি ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের দাপা, পোস্ট অফিস, ফতুল্লা মডেল থানা, পঞ্চবটী চৌরাস্তা ঘুরে পুনরায় আলীগঞ্জ লেবার হলের সামনে এসে শেষ হয় চোখধাঁধানো, মনোমুগ্ধকর এই বর্ণাঢ্য র্যালীটি।
র্যালীর নেতৃত্ব দেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির।
এসময় বর্ণাঢ্য রেলিতে শ্রমিক নেতা আলহাজ্ব কাওছার আহমেদ পলাশের প্রতিষ্ঠিত বিভিন্ন বেসিক ইউনিট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।