সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে অটো চালককে গলা কেটে হত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:- মোবাইল ফোনে ডেকে নিয়ে সুজন ফকির নামে ৪২ বছর বয়সী এক অটোচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

(১৬ অক্টোবর) শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন নাটোরের ভুলুদাসপুর থানার রামাগাড়ি এলাকার আমজাদ হোসেন টগরের ছেলে। তিনি ফতুল্লার নবীনগর এলাকায় শাহ আলমের বাসায় ভাড়ায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন।

নিহতের স্ত্রী মর্জিনা বেগম বলেন, স্বামী-স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে নিয়ে আমাদের পরিবার। স্বামীর উপার্জনে আমাদের সংসার চলে। বিসিক রহনা নামে একটি গার্মেন্টসে কাজ করতেন সুজন। এর মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করিয়ে সুস্থ করা হয়েছে। এজন্য কয়েকদিন আগে গার্মেন্টসের কাজ ছেড়ে দিয়ে ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন।

তিনি আরো বলেন, সকাল সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে কল করে সুজনকে বাসা থেকে ডেকে নেন অজ্ঞাত লোকজন। তাকে হত্যা করা হয়েছে বলে সকাল ৮টায় খবর পাই। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পরিকল্পিতভাবে সুজন ফকিরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের খুঁজে বের করে দ্রুত গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD