বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

পোশাক শ্রমিকদের মাঝে ৭ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করলেন সেলিম ওসমান

সংবাদ নারায়ণগঞ্জঃ- নীট কারখানায় কর্মরত পোশাক শ্রমিকদের মাঝে ৭ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার বীমা দাবির চেক পরিশোধ করেছে বিকেএমইএ।(১৮ ফেব্রয়ারি) মঙ্গলবার  দুপুরে শহরের চাষাঢ়ায় একটি কমিউনিটি সেন্টারে বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান চেকটি শ্রমিকদের হাতে তুলে দেন।

বীমা দাবির মধ্যে মৃত্যুজনিত কারণে ৩৩৬টি পরিবারে ৭ কোটি ৩২ লাখ টাকা এবং ১১৩ জন অসুস্থ নীট শ্রমিকদের চিকিৎসা সহায়তা বাবদ ৩২ লাখ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি (অর্থ) মোরশেদ সরওয়ার সোহেল ও জিএম ফারুক প্রমুখ।

এছাড়া কর্মরত নীট শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষা ব্যবস্থার জন্য ৩২ টি পরিবারের মধ্যে ৬ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করেন সেলিম ওসমান। আহত বা মৃত্যুজনিত কারণে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারগুলোকে সাবলম্বী করে তুলতে বিকেএমইএ নিয়মিতভাবে কেন্দ্রীয় তহবিলের কাছে আবেদন জানিয়ে আসছিলো।

এরই প্রেক্ষিতে গত বছরের ৩০ ডিসেম্বর ২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিকেএমইএর কাছে হস্তান্তর করে কেন্দ্রীয় তহবিল। এর আগে বিভিন্ন ধাপে নিয়মিতভাবে বিভিন্ন অংকের বীমা দাবি পূরণ করে আসছে পোশাক কারখানা মালিক শ্রমিকদের জাতীয় সংগঠন বিকেএমইএ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD