সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার লালখার একটি বাসায় গ্যাসের লাইনে ‘বিস্ফোরণ’ থেকে আগুন লেগে দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে ঝুমা রানী (১৯) চিকিৎসাধীন মারা গেছেন।

(১৫ নভেম্বর) সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে (১২ নভেম্বর) শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে ফতুল্লার লালখার মোড় এলাকার একটি পাঁচতলা ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় একই পরিবারের ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়।

তাদের মধ্যে থেকে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মা তুলসী রানী (৫৫) ও মেয়ে ঝুমা রানীর অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জাগো নিউজকে জানান, ফতুল্লা থেকে গ্যাস বিস্ফোরণে ছয়জনের মধ্যে সোমবার চিকিৎসাধীন ঝুমা রানী মারা গেছে। তার শরীরের ৫০ শতাংশ বার্ন (দগ্ধ) ছিল। নিহতের মা তুলসী রানী চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD