সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

জনতাই আমার প্রধান শক্তি, আইভী

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,জনতাই আমার প্রধান শক্তি। দল ও জনতা আমাকে উৎসাহ দিয়েছে বলেই আজ আমি মেয়র। সে কারণেই আমি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করিনি। দল আমাকে সবসময় সমর্থন দিয়েছে। নারায়ণগঞ্জবাসী আমার পাশে ছিলেন। অচিরেই আমি মনোনয়ন ফরম জমা দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবো। সবাইকে আহ্বান জানাচ্ছি- ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে থাকবেন। নৌকার পক্ষে থাকা মানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থাকা।

(৪ ডিসেম্বর) শনিবার বিকেলে নাসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

মেয়র আইভী বলেন, ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জনগণ আমার পক্ষেই রায় দিয়েছিল। ২০১৬ সালে প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দেন। তখন জনগণ আমাকে সহযোগিতা করেছিলেন বলেই বিজয়ী হয়েছিলাম। এবারও সবাই আমার পাশে থাকবেন। ২০২২ সালের ১৬ জানুয়ারি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেব।

তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগের সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই আমার পাশে থাকার জন্য। ২০০৩ সালে যখন আমি নারায়ণগঞ্জে ফিরে আসি তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমার পাশে দাঁড়িয়েছিলেন। এ কারণেই সে বছর আমরা জয় পেয়েছিলাম। এবারও আমাদেরই জয় হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD