বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

দুই মাসের মধ্যেই ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় কলেজে রুপান্তিত হবে-জসিম উদ্দিন

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জে কোনো অনুষ্ঠানে এত লোক হতে দেখিনি যত লোক হতে দেখলাম এখানে আর পলাশের ওখানে। আর কোথাও আমি এতসংখ্যক লোক জড়ো হতে দেখিনি। আমি সত্যি আনন্দিত। আমার খুব ভালো লাগছে এখানে এসে।

(২২ ফেব্রুয়ারি) শনিবার বিকালে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে  মুক্তিযোদ্ধা সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে  মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই ঘোষনা দেন তিনি।

এদিকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ফরিদ আহম্মেদ লিটন। তিনি তার বক্তব্যে স্কুলের জন্য একটি গেট দাবি করে জানান, এখানে একটি গেট নেই। যার কারণে স্কুলটি অরক্ষিত থেকে যায়। বাচ্চাদের নিরাপত্তার জন্য, স্কুলের নিরাপত্তার জন্য একটি গেট অত্যন্ত জরুরী।

এদিকে ফরিদ আহম্মেদ লিটনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্কুলে গেট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই এই স্কুলে গেট করে দেওয়া হবে। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্কুল কমিটির সভাপতি, এখানকার এমপি শামীম ওসমান। আর এই স্কুলে গেট থাকবে না, তা তো হতে পারে না।

এছাড়াও তিনি স্কুলকে কলেজ রূপান্তরিত করার প্রসঙ্গে দাবি করে বলেন, আমরা যাতে আগামী সেশন থেকেই এখানে কলেজের কার্যক্রম শুরু করতে পারি, সেজন্য দিক নির্দেশনা দিবেন জেলা প্রশাসক সাহেব। তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মো. আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন, সদর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, দৈনিক শীতলক্ষা সম্পাদক আরিফ আলম দিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চ্যায়ারম্যান লুৎফর রহমান স্বপন, সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন জুয়েল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD