মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

ফতুল্লা মডেল প্রেসক্লাবের নব কমিটি গঠন

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা মডেল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় অবস্থিত হিরা ড্রাগন সেন্টারের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাটি ফতুল্লা মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুজ্জামান অনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ঘোষিত নতুন কমিটির সদস্যরা হলেন, সভাপতি পদে এনামুল হক সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি নেয়ামত উল্লাহ চুন্নু, সহ সভাপতি সাইফুল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তোতা, অর্থ সম্পাদক তানজিল আহাম্মেদ তুষার, দফতর ও প্রচার সম্পাদক দুলাল আহাম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কাইয়ুম খান, কার্যকরী সদস্য আরিফুর রহমান ও মাহবুবুর রহমান খোকা।

ঘোষিত এই নতুন কমিটিতে স্থান পাওয়া সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সাধারণ সদস্য এবায়েদ উল্লাহ, মিলন বিশ্বাস হৃদয়, মো. নাজমুল হোসেন আশিক।

সভা চলাকালে সংগঠনের প্রয়াত সদস্য ফটো সাংবাদিক নয়ন ও চ্যানেল এস এর ফতুল্লা প্রতিনিধি শফিকুল ইসলাম জনির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ফতুল্লা মডেল প্রেসক্লাবের নতুন কমিটির অর্থ সম্পাদক ও দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার তানজিল আহাম্মেদ তুষার।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD