মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

নারায়ণগঞ্জে আগামী ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন নিষেধ

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় আগামী ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন সব ধরনের বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

১১ মঙ্গলবার জেলা প্রশাসক কার্যলয়ের (আগ্নেয়াস্ত্র শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, ১৪ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮ থেকে ১৮ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিটি নির্বাচনে প্রভাব বিস্তারকারী ও অবৈধ অস্ত্রধারীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনের নির্দেশনায় ১৪ জন ম্যাজিস্ট্রেট নিয়মিত কাজ করছেন।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। এ সিটির নির্বাচন হবে ইভিএমে। সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD