মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

শ্রমিক নেতা পলাশের পক্ষে মেয়র আইভীকে শ্রমিক লীগের ফুলেল শুভেচ্ছা

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত সফল মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।
(২৫ জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় ডা. সেলিনা হায়াত আইভীকে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় ফুল দিয়ে মেয়র আইভীকে শুভেচ্ছা জানান জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, কোষাধক্ষ্য রুহুল আমিন প্রধান, প্রচার সম্পাদক মোবারক হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা হাজী আরিফুল ইসলাম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স’ শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, ফিরোজ মিয়া, ইউনিট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, মজদুর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সালাউদ্দিন,  বাবুল মেম্বার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD