সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় ট্রাকের গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার আলীগঞ্জে ট্রাকের গ্যাস সিলিন্ডারের গ্যাস অপসারন করার সময় সিগারেটের আগুন লাগার ঘটনায় নারী-শিশু সহ দগ্ধ হওয়া ১০ জনের মধ্য দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আলম ড্রাইভার (৪৫) জজ মিয়া (৫৫)।

(২০ ফেব্রযারি) রবিবার রাতে মারা যান আলম ড্রাইভার এবং সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীনবস্থায় মারা যান জজ মিয়া।

নিহত জজ মিয়া নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকার মৃত মজিবর রহমানের ছেলে  ও আলম ড্রাইভার একই এলাকার শুক্কুর মিয়ার ছেলে।

একই হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আসমা ও  হাফসার অবস্থা আশংকাজনক বলে জানা যায়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, জজ মিয়া ও আলম হোসেনের শরীরের ৮০ থেকে ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, আগুনে আসমার শরীরের ৪১ শতাংশ, হাসিনা বেগমের ৬৫ শতাংশ, আফসানা সাথীর ৬ শতাংশ, হাফসার ৬ শতাংশ ও তাহমিনার ৬ শতাংশ পুড়ে গেছে।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রোববার দুপুরে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ট্রাকের গ্যাস সিলিন্ডারের গ্যাস অপারেশনের সময় আগুন লেগে ১০ জন দগ্ধ হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD