মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরো একটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। (২১ মার্চ) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলের প্রায় দুই কিলোমিটার দূর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে ৭ জনের লাশ উদ্ধার করা হলো।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, গ্যাবার্ডিন প্যান্ট ও হাফ হাতা টি-শার্ট পরা লাশটি একজন যুবকের। তার বয়স আনুমানিক ৩০ বছর। নিখোঁজদের স্বজনরা লাশটি শনাক্ত করতে পারেননি।

এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে ডুবে যাওয়া এমভি আশরাফ উদ্দিন লঞ্চটি নদীর ‘৫৫ হাত’ নিচ থেকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, লঞ্চডুবির ঘটনায় প্রতিটি লাশের সঙ্গে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। উদ্ধার কাজ চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জে চর সৈয়দপুরের আল আমিননগর সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী এমভি আশরাফ উদ্দিন লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন। চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এমভি রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তের মধ্যেই ডুবে যায়। ঐ সময় ১৫-২০ জন যাত্রী সাঁতারে তীরে উঠলেও বাকিরা নিখোঁজ হন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD