মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা মডেল থানা পুলিশের নীরবতার কারণে ঢাকা নারায়ণগঞ্জ পাগলা পুরাতন সড়কে কোনোভাবেই থামানো যাচ্ছে না ট্রাক থেকে মালামাল চুরি। এই চুরির কারণে ট্রাক ড্রাইভারদের দিতে হচ্ছে মোটা অংকের জরিমানা। থানা পুলিশকে এ বিষয়ে বার বার জানানো হলেও তারা কোনো কর্ণপাত করছে না।
এদিকে চোরদের নিয়ন্ত্রণ করছে সুমন ওরফে ভাঙ্গারী সুমন। ভাঙ্গারী ব্যবসার আড়ালে পালিত চোরেরা রাতের আঁধারে পাগলা, তালতলা দিয়ে চলাচল করা পরিবহন থেকে প্রকাশ্যে মালামাল চুরি করে নামিয়ে নিয়ে যাচ্ছে। পুলিশ দেখেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে দাবি ট্রাকচালকদের।
পাগলা তালতলা এলাকায় শীর্ষ চোর নজরুল, সুমন সহ আরো ৫/৭ জনের একটি সিন্ডিকেট তারা চুরি, ছিনতাই, ডাকাতি, প্রতিনিয়ত করে চলছে। রাতভর পুলিশ টহল থাকলেও কোনভাবেই চোরদের থামাতে পারছেনা। ট্রাক ড্রাইভারদের দাবি পুলিশ প্রতিনিয়ত তাদের কাছ থেকে টাকা নেওয়ার কারণে প্রকাশ্যে ট্রাক থেকে মালামাল চুরি করছে।
পুলিশ যেখানে প্রতিবাদ করার কথা, সেখান থেকে যদি পুলিশ টাকা খায়, তাহলে তাদের বিরুদ্ধে কে প্রতিবাদ করবে বলেন। রাতের বেলায় পুলিশের গাড়ির সামনে চলন্ত মালবাহী ট্রাক থেকে দামী মালামাল চুরি করছে।
নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার বলেন, সুমন দীর্ঘদিন ধরে ভাঙ্গারীর ব্যবসার আড়ালে ট্রাক থেকে মালামাল চুরি করছে। আমরা সবি দেখি, প্রতিরাতে পুলিশের গাড়ি থামিয়ে ভাঙ্গারীর দোকান থেকে টাকা নিচ্ছে। তাহলে কি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে।
চোরদের নিয়ন্ত্রণকর্তা সুমনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তারপরেও চোরদের নিয়ন্ত্রণ করে প্রকাশ্যেই মালামাল চুরি করাচ্ছে। এই চোরদের হাত থেকে বাঁচতে র্যাবের হস্তক্ষেপ কামনা করছেন ট্রাকচালক ও ট্রাক মালিকরা।