বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে পাগলায় শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল

সংবাদ নারায়ণগঞ্জ:- সম্প্রতি ছাত্রদল কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের নির্দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) বিকেলে ফতুল্লার পাগলা জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে মিছিলটি পাগলা বাজার থেকে শুরু হয়ে আলীগঞ্জ লেবার হলে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল এর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবির বলেন, স্বাধীনতা বিরোধী চক্র ও বিএনপি জামায়াত জোটের অপশক্তি মাতাচাড়া দিয়ে উঠছে। ৭৫ এ বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেও তারা ক্ষান্ত হয়নি, তারা শেখ হাসিনাকেও হত্যার নীল নকশা আঁকছে। ছাত্রদল কতৃক মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি এটাই প্রমান করে যে ৭৫ এর শত্রুদের বিরুদ্ধে এবার আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।” স্বাধীনতা বিরোধী অপশক্তিকে  বাংলার  জমিন থেকে বিতাড়িত করতে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের নেতৃত্বে আমরা রাজপথে আছি, থাকবো।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলম মেম্বার, আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম রাহাত, জেলা শ্রমিকলীগের সহ সভাপতি এড. হুমায়ুন কবির, ফতুল্লা থানা শ্রমিকলীগের সভাপতি পিয়াস আহম্মেদ সোহেল, সহ সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. কবির হোসেন রাজু, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক মো জজ মিয়া।

জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ সভাপতি হাজী মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাষ্টার, দাপা ইদ্রাকপুর ইউনিট শ্রমিকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, ফতুল্লা ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ জাকির হোসেন প্রধান, ফতুল্লা থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, প্রচার সম্পাদক লিটন শিকদার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিজানুর রহমান রনি, শ্রমিকলীগ নেতা মো. রিপন, আব্দুল মান্নান, জামাল, মজিবুর রহমান, শ্রমিক নেতা নূর মোহাম্মদ, মো. শুক্কুর, বশির মিয়া, কাইয়ুম সহ শ্রমিক নেতা পলাশের হাতে গড়া বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD